দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

assets.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে রাজি নয় জামায়াত

প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে রাজি নয় জামায়াত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সম্ভাব্য সংলাপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে রাজি নয় জামায়াতে ইসলামী। দলটি ১১ দলীয় জোটের শরিকদের নিয়ে একসঙ্গে সংলাপে অংশ নিতে চায়।

জামায়াতের একাধিক সূত্রের দাবি, জাতীয় ঐক্যের উদ্যোগের অংশ হিসেবে এনসিপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠকে তারা সন্তুষ্ট নয়। তাদের আশঙ্কা, এ ধরনের বৈঠকের মাধ্যমে বিরোধী জোটের মধ্যে দূরত্ব তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে।

জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে সংলাপ হওয়া উচিত। ১১ দলীয় জোটও সম্মিলিতভাবে এতে অংশ নিতে চায়।

অন্যদিকে বিএনপি জানিয়েছে, সব দলকে একসঙ্গে নিয়ে কিংবা পৃথকভাবে সংলাপ আয়োজনের প্রস্তাব রয়েছে। সংলাপের ধরন ও দিনক্ষণ প্রধানমন্ত্রী চূড়ান্ত করবেন।

এদিকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিকে ঐক্যের অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর সংলাপ উদ্যোগ ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও সমঝোতা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মূল নিবন্ধ: https://assets.dainiksokal.com/politics/146196-prdhanmntreer-snge-prrith