দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

assets.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা মেরামতে ২০ হাজার টাকা দিলেন এমপি

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা মেরামতে ২০ হাজার টাকা দিলেন এমপি

নাটোরের গুরুদাসপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা মেরামতের জন্য সাজদার মণ্ডল নামে এক অটোচালককে ২০ হাজার টাকা সহযোগিতা করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় সংসদ সদস্যের বাসভবনে সাজদার মণ্ডলের হাতে এ টাকা তুলে দেওয়া হয়।

জানা যায়, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি শেষে বাড়ি ফেরার পথে সাজদার মণ্ডলের চার্জার অটোরিকশার সঙ্গে একটি মাছবাহী গাড়ির সংঘর্ষ হয়। এতে তাঁর অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর অটোরিকশাটি মেরামত নিয়ে বিপাকে পড়েন তিনি।

এ অবস্থায় অটোরিকশাটি মেরামতের জন্য সংসদ সদস্য আব্দুল আজিজ ২০ হাজার টাকা সহযোগিতা করেন। এর আগে চিকিৎসার জন্যও সাজদার মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

সহযোগিতা পেয়ে সাজদার মণ্ডল বলেন, “আমার অটোরিকশাটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় খুব বিপদে পড়েছিলাম। সংসদ সদস্য ২০ হাজার টাকা সহযোগিতা করেছেন। এতে অটোরিকশাটি মেরামত করতে পারব। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

মূল নিবন্ধ: https://assets.dainiksokal.com/country-news/146118-durghtnaz-kshtigrst-o