দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

assets.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

ছাদে সিগারেট খাওয়ার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

ছাদে সিগারেট খাওয়ার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছী বাজারে একটি বিল্ডিংএ ছাদে সিগারেট খাওয়ার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে এক ছাত্রের করুন মৃত্যু হয়েছে । তার মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়ে ।

স্থানীয় এলাকাবাসি সুত্রে জানা গেছে, গত রবিবার তালগাছী গ্রামের আব্দুল আজিজের পুত্র ৭ম শ্রেনীরী শিক্ষার্থী আতিকুর রহমান ও তার ৪ জন বন্ধু মিলে বাজারে জাহিদ এর বিল্ডিংএ সিগারেট খাওয়ার সময় শিক্ষার্থী আতিকুর রহমান পা পিছলে পড়ে যায় । সে তাৎক্ষনিক বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ।

এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়ে । নিহত শিক্ষার্থী তালগাছী তৌফিক ইমাম স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে । এদিকে তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে । কেউ বলছে তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে । । এ নিয়ে চলছে নানা জল্পনা কলপনা । 

মূল নিবন্ধ: https://assets.dainiksokal.com/country-news/146100-chade-sigaret-khaoozar-smz